রাজনীতি

চট্টগ্রামে আইনজীবী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার চায় বাসদ

ডেস্ক নিউজ: সারা দেশে সাম্প্রদায়িক উসকানি, উন্মাদনা ও হামলা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। একই সঙ্গে তারা চট্টগ্রামে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচার, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, উসকানিদাতাদের চিহ্নিত করে বিচার দাবি করেছে দলটি।

তারা আরও বলেন, চট্টগ্রামে প্রকাশ্যে একজন আইনজীবীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা জঘন্য অপরাধ। এর সঙ্গে যুক্তদের গ্রেপ্তার করে বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে এবং সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব দেশপ্রেমিক ও গণতান্ত্রিক মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলী। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বসু ও কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জাম লিপন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *