জাতীয়

হাসনাত-সারজিসকে হত্যাচেষ্টার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

জাতীয় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলমকে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মিছিলে শিক্ষার্থীদের ‘হাসনাতের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘সারজিসের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘ফ্যাসিবাদের আগ্রাসন, রুখে দেবে জনগণ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

নৃবিজ্ঞান বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, গণ-অভ্যুত্থানের নেতৃত্বকে দমিয়ে বিপ্লবকে নস্যাৎ করার ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলার জমিনে লাখো হাসনাত ও সারজিস রয়েছে। আমাদের শহীদ ও আহত সহযোদ্ধাদের ত্যাগ কখনো বৃথা যাবে না। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *