সারাদেশ

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক নিউজ: চট্টগ্রামে ইসকনের সন্ত্রাসীদের হাতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহতের প্রতিবাদ, জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তি নিশ্চিত এবং দেশবিরোধী ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।

বুধবার রাজধানীর কামরাঙ্গীরচরে জামেয়া নুরিয়া ইসলামিয়া মাদরাসার সামনে এ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সুলতান মহিউদ্দীন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ছানাউল্লাহ ইবনে হাফজ্জী প্রমুখ।

সমাবেশে সম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে পতিত স্বৈরাচারকে ফেরানোর ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে ইসকন ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন খেলাফত আন্দোলনের নেতারা। একই সঙ্গে দেশবিরোধী ইসকনকে নিষিদ্ধের দাবি জানান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *