অপরাধ

ঢাকায় ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ, ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

ডেস্ক নিউজ: পুরান ঢাকায় বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক অসীম কুমার মুখার্জীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মামলাটি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ এর প্রভাবশালী নেতা কামাল মিয়া বিগত ২৬ শে ফেব্রুয়ারী ঢাকার শ্যামপুর মডেল থানায় দায়ের করেন। উল্লেখ যে, কামাল মিয়া ঢাকা দক্ষিণ এর ওয়ার্ড কাউন্সিলর মোঃ মাসুদ মিয়ার ছোট ভাই। এ মামলার ব্যাপারে কানাডা থেকে অসীম কুমার জানান,  এই মামলা একটি ভিত্তিহীন এবং মিথ্যা মামলা যেখানে তিনি দেশ এ না থেকেও আসামী হয়েছেন। তিনি আরো বলেন, দেশ থাকাকালীন সময় এই মাসুদ মিয়া এবং আমিনুল হক তার উপর নানান ভাবে নির্যাতন এমনকি হত্যা চেষ্টাও করে। এই ঘটনায় একটি মামলাও চলমান যার প্রতিশোধ নিতেই তার বিরোধে এই মিথ্যা মামলা হয়েছে বলে জানান অসীম।

উল্লেখ্য, অসীম কুমার দীর্ঘদিন ধরে সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে কাজ করে আসছিলেন। তার এই কর্মকাণ্ড বিভিন্ন মহলে প্রশংসিত হলেও কিছু প্রভাবশালী মহল এতে অসন্তুষ্ট। পরবর্তীতে, খাজা সুপার মার্কেট এর নির্বাচন নিয়ে জনাব অসীম কুমার এর হামলা হলে তিনি বাধ্য হয়ে দেশ ত্যাগ করেন বলে জানা যায়। দেশ এ থাকালীন সময় অনেকবার পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাহায্য চেয়েও তিনি কোনো সাহায্য পাননি বলে জানান ভুক্তভোগী অসীম কুমার এর স্ত্রী মৌসুমী বন্দোপাধ্যায়।

এ মামলার ব্যাপার এর কামাল মিয়া এবং তার ভাই মাসুদ মিয়া কোনো মন্তব্য করতে রাজি হননি। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে এ মামলার সত্যতা পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *