জাতীয়

ফেরি করে মাদক বিক্রি, ভাই-বোনসহ গ্রেফতার ৩

ডেস্ক নিউজ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকা থেকে ইয়াবাসহ এক নারীসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। এ সময় ডিবি পুলিশে উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যান।

রোববার দুপুরে তাদের মাদক মামলায় আদালতে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিনগত রাতে উপজেলার কাশিপুর দেওয়ান বাড়ির সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে এক হাজার ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কবির আদম, দুলাল হোসেন ও তার বোন রিমি। তারা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

ডিবির এসআই কামরুজ্জামান জানান, গোপন সংবাদে জানা যায়, কাশিপুর দেওয়ান বাড়ির সামনে নাহার ফুড দোকানের সামনে দাঁড়িয়ে ফেরি করে মাদক বেচাকেনা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবা উদ্ধার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *