অপরাধ

সিলেটে অ্যাম্বুলেন্স, অটোরিকসায় আগুণ-ভাংচুর, ৪জন আটক

নিউজ ডেস্ক: সিলেটে অবরোধ চলাকালে বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল্ ও স্বেচ্ছাসেবক লীগের পাল্টা মিছিলের পর অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি অটোরিকশাতে আগুন দেওয়ার ঘটনায় চার জনকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৭ নভেম্বর) ভোর ৪টার দিকে নগরীর বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে আটক করা হয় তাদেরকে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল থেকে অ্যাম্বুলেন্সসহ গাড়ি ভাঙচুর ও রাস্তায় সিএনজি চালিত অটো রিকশাতে আগুন লাগানোর ঘটনায় আটক করা হয়েছে চার জনকে।

গতকাল রোববার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্টে অবরোধের সমর্থনে বিএনপি, যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের কিছু নেতাকর্মী হঠাৎ করে মশাল মিছিল বের করে। পরবর্তীতে ওই এলাকায় সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগ মশাল মিছিলকারীদের ধাওয়া করেন। এরপর একটি অ্যাম্বুলেন্স, কয়েকটি যানবাহন ভাঙচুর ও একটি সিএনজি চালিত অটোরিকশাতে আগুন দেয়ার ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পরিদর্শন করেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম ও অবস্) মো. মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার সাদেক কায়ছার দস্তগীর, কোতোয়ালী থানার সহকারী কমিশনার মিজানুর রহমান, এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার (এসি) মো. জহিরুল ইসলাম, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন, জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *