অর্থনৈতিক

ডিএসইতে বেড়েছে সূচক, লেনদেন ৬৪৫ কোটি টাকা

ডেস্ক নিউজ: পুঁজিবাজারে ঊর্ধমুখী সূচক ও লেনদেনের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শেষ হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৬৪৫ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের দিনের চেয়ে যা ৩০৫ কোটি টাকা বেশি। এছাড়া ৬৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। দিনশেষে ডিএসইর সূচক বেড়েছে ৮ পয়েন্ট।

এদিন ডিএসইতে ২৯৭টি কোম্পানির ১৮ কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ৬৪৫ কোটি টাকা। এর মধ্যে দাম বেড়েছে ৬৬টি কোম্পানির শেয়ারের, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫২টি কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৫৮ দশমিক ১৮ পয়েন্ট হয়েছে। আর ৩ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ মূল্যসূচক ২ হাজার ১২০ দশমিক ৭৫ পয়েন্ট হয়েছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৬০ দশমিক ১৪ পয়েন্ট হয়েছে।

ডিএসইর বাজার মূলধন আগের দিনের চেয়ে বেড়ে ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকায় উন্নীত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *