আন্তর্জাতিক

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় কামাল হোসেন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশিসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও সাতজন।

বুধবার স্থানীয় সময় ভোরে কুয়ালা লিপিস শহর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে পাহাং রাজ্যের কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

লিপিস জেলা পুলিশ প্রধান সুপার আজলি মোহম্মদ নুর জানিয়েছেন, কুয়ালালামপুরগামী ডাবল ডেকার বাসটি ১৮ যাত্রী নিয়ে কাম্পুং কুবাং রুসার কাছে কেএম৮১ জালান লিপিস-মেরাপোহ নামক স্থানে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনজন।

পুলিশ কর্মকর্তা আরও বলেন, পুলিশের রেকর্ড অনুযায়ী দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসচালকের অতীতে বিভিন্ন ট্র্যাফিক অপরাধের জন্য ২২ বার সমন জারি ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *