জাতীয়

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২২০১

ডেস্ক নিউজ: ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে ডেঙ্গুরোগী বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৬৩০ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৭ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৭৬৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে চার হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১৭৪ জন। ঢাকায় ৪৭ হাজার ৮১০ এবং ঢাকার বাইরে ৫২ হাজার ৩৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *