‘‘নির্বাচনী বছরেও সন্ত্রাসী, মৌলবাদ ও চাঁদাবাজির উত্থান’’
সিলেট প্রতিনিধি: এ যেন কিসের আলামত আমরা দেখতে পাচ্ছি! পুরো দেশ যখন নির্বাচনী মুখী হচ্ছে সেখানে নীরবে নিভৃতে প্রশাসন ও রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় চলছে সিলেটের বিশিষ্ট এক মানবাধিকার কর্মী জনাব মো: আনোয়ার হোসেন চৌধুরী ও পরিবারের সদস্যদের উপর অবর্ণনীয় নির্যাতন ও হুমকি।
সূত্রে জানা যায়, ইতিপূর্বে জনাব চৌধুরী ও পরিবারের সদস্যদের মধ্যে শাহাদতের বিরুদ্ধে মামলা মোকদ্দমা করা হয়। উভয়েই এখন পর্যন্ত গ্রেফতার এড়াতে সক্ষম হলেও চাঁদাবাজী ও তার পরিবারের সদস্যদের উপর এসিড নিক্ষেপের হুমকি সহ অপহরণের হুমকি যেন শুধু বর্বরতাকেই হার মানায় না, দেশের নাগরিক হিসেবে এটা আমাদের জন্য লজ্জাজনক। এদেশ যেন এখন মগের মুল্লুকে পরিণত হয়েছে। এটা কিসের আলামত? বিষয়টির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।
