ওজু শেষে যে দোয়া করবেন
ধর্ম ডেস্ক: বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ওজু শেষে কালেমা শাহাদাত পড়বে, তার জন্য জান্নাতের ৮টি দরজাই খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে’। (মুসলিম ১/২০৯, মিশকাত ২৮৯)
কালেমা শাহাদাত- أَشْهَدُ أَنْ لاَ إِلَـهَ إِلاَّ اللهُ وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ.
উচ্চারণ: ‘আশহাদু আল্-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা-লাহু ওয়াআশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু’।
অর্থ: ‘আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরিক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সা.) তার বান্দা ও রাসূল’।
কালেমা শাহাদাত পড়ার পর এ দোয়া পড়বে- اللَّهُمَّ اجْعَلْنِي مِنَ التَّوَّابِينَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِينَ
উচ্চারণ: ‘আল্লাহুম্মাজ আলনী মিনাত তাওয়াবীনা ওয়াজ আলনী মিনাল মুতাতাহ হিরীন’।
অর্থ: ‘হে আল্লাহ! তুমি আমাকে তাওবাকারী ও পবিত্রতা হাসিলকারীগণের দলভুক্ত কর’। (সহিহ তিরমিযী, হাদিস: ৫৫, মিশকাত, হা: ২৮৯, জামে সগির, হাদিস: ৬১৬৭-সহিহ)
উল্লেখ্য, ওজু আরম্ভের ও শেষের দোয়া ব্যতীত মাঝখানে অন্য কোনো আর দোয়া নেই। অঙ্গ ধোয়ার দোয়ার হাদিসগুলো বানোয়াট। (মওযু’আতে কাবীর ১০৭ পৃ:)
