আওয়ামী নেতার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: গত বুধবার (১০ নভেম্বর ২০২১) রাত অনু: ১১.৪৫ ঘটিকায় গোয়ালা বাজারস্থ মরহুম আব্দুর রউফ সাহেবের বাড়িতে দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
বাড়ির কেয়ারটেকার এবং দারোয়ান’কে হাত-মুখ বেঁধে ১০/১৫ জন দূর্বত্ত বাড়ির সর্বস্ব লোট করে নেয়। যার মধ্যে জমির দলিল সহ ব্যাংক এর গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। উল্লেখ্য যে, বাড়ির মালিক মাহমুদা খানম বর্তমানে কানাডাতে তার মেয়ের কাছে আছেন। তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা বাহার উদ্দিন এবং তার ছেলে রমিজ উদ্দিন দীর্ঘদিন ধরে তার কাছে মোটা অংকের চাঁদা দাবী এবং তার সম্পত্তি কুক্ষিগত করার পরিকল্পনা করে আসছিল। তারই ফলশ্রুতিতে তারা এ ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানান, তার স্বামী স্থানীয় জামায়াত-ই-ইসলামী রাজনীতির সাথে জড়িত থাকায় তাকে এবং তার পরিবারের অন্যান্য সদস্যদের বিভিন্ন সময় হুমকি এবং নির্যাতন সহ্য করতে হয়েছে।
এব্যাপারে রমিজ উদ্দিন এর সাথে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে রাজী হননি। স্থানীয় পুলিশ প্রশাসন জানান, বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে।
