সারাদেশ

মৎস খামারে রাতের অন্ধকারে আগুন

ষ্টাফ রিপোর্টার: দুস্কৃতিকারীদের হাত থেকে আজ বেঁচে থাকা যেন দুস্কর হয়ে পড়েছে। চাঁদাবাজির শর্তে ভিন্ন মত পোষন করায় কুমিল্লার ব্যবসায়ী জনাব বাসেত সরকারের মৎস খামারে আগুন দিয়েছে সন্ত্রাসীরা। তৃতীয় বারের মত নির্বাচিত হয়ে বর্তমান সরকারের গুন্ডাবাহিনী যেন চাঁদাবাজী, অপহরণ ও খুন খারাবির মহোৎসবে মেতে উঠেছে। তাদের লাগাম ধরার যেন কেউই নেই। বরং, প্রশাসন ও রাজনীতিবিদরা তাদের আরো বেপরোয়া হতে ইন্ধন দিয়ে যাচ্ছে। সরকারী দলের সমর্থকরা রাতের অন্ধকারে এত বড় খামার বাড়ি ও মাছের খাবারের গুদাম পুড়িয়ে ছাঁই করে দিলেও পুলিশ প্রশাসনের যেন কিছুই করার নেই। জানিনা, আর কতদিন এসব ছোট ব্যবসায়ীদের সন্ত্রাসীদের অন্যায় অত্যাচারের কাছে জিম্মি হয়ে থাকতে হবে? জনগণের টাকায় স্থানীয় সরকার, কিংবা পুলিশ কি ক্ষমতাসীন রাজনৈতিক ব্যক্তিবর্গেরই সেবা করে যাবেন? জনগণের কাছে এটাই এখন বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *