রাজনীতি

নতুন বাজেট স্মার্ট বাংলাদেশের পথে অগ্রগতি: কামরুল ইসলাম

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট গণমুখী ও উন্নয়ন সহায়ক। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেল।

শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের এ সিনিয়র নেতা বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব নয় জানিয়ে কামরুল ইসলাম বলেন, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। অন্যপথে হেঁটে লাভ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *