পর্যটন পরিষেবা ও ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের নিরাপত্তার দাবী
স্টাফ রিপোর্টার: গত ০৮ মার্চ ২০২১ তারিখে আটাব (এসোসিয়েশন অব ট্রাভেলস এজেন্টস অব বাংলাদেশ) কর্তৃক প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে ট্রাভেল এজেন্ট ব্যবসায়ীদের নিকট হতে চাঁদাবাজীর হয়রানি ও হুমকি সম্বলিত ব্যাপক অভিযোগ উত্থাপিত হয়। এসব অভিযোগের তীর স্থানীয় সরকারী দলের নেতা ও মাস্তানদেরকে উদ্দেশ্য করেই নিক্ষেপ করা হয়। ঘটনায় প্রকাশ, জনাব মোহাম্মদ বাসেত সরকার, যিনি এস.বি.এন ট্রাভেলস ও ট্যুর এর মালিক। সাম্প্রতিক কিছু ঘটনায় তিনি ও তার ব্যবসাটি স্থানীয় নেতার রোষানলে পড়েন। অত্র প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আটাবের জনযোগাযোগ কমিটির সদস্য জনাব সাদিক রুমী উক্ত ঘটনা উল্লেখ পূর্বক সাংবাদিকের মাধ্যমে আটাব সদস্যদের ব্যবসায়ীক নিরাপত্তার জন্য প্রশাসন সহ মাননীয় প্রধামন্ত্রীর দৃষ্টি কামনা করেন।
