জাতীয়

টাঙ্গাইলে পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, নিহত বেড়ে ৪

ডেস্ক নিউজ: টাঙ্গাইলের মির্জাপুরে পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় মোট চারজনের মৃত্যু হলো। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

রোববার বিকেলে উপজেলার ‌গোড়াই-সখীপুর সড়‌কের তে‌লিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশ‌তৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর।

তিনি জানান, বিকেলে উপজেলার ‌গোড়াই-সখীপুর সড়‌কের তে‌লিপাড়া নামক স্থানে পিকআপের সঙ্গে সিএনজিচালিত অটো‌রিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটো‌রিকশার তিন যাত্রী মারা যান। আহত হন আরো তিনজন। আহতদের হাসপাতালে নেয়ার পথে একজন মারা যান। এ ব্যাপারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *