বিনোদন

‘শাবনূর থেকে সায়ন্তিকা, সবাই আমাকে পছন্দ করেন’

বিনোদন ডেস্ক: বরাবরই পর্দায় কিংবা পর্দার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে নানা কাণ্ডে আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান। সম্প্রতি ‘ছায়াবাজ’ নামের একটি ছবিতে ওপার বাংলার চিত্রনায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন তিনি। কিন্তু এই সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই নানা ঘটনা বিতর্কের সৃষ্টি করেছে।

প্রযোজকের সঙ্গে সমস্যায় কলকাতায় ফিরে গেছেন সায়ন্তিকা। অন্যদিকে প্রযোজক মনিরুল ইসলামও নায়িকা ও জায়েদ খানকে জড়িয়ে নানা বক্তব্যে দিয়েছেন গণমাধ্যমে।

এসব মিলিয়ে তাদের দুজনকে নিয়ে নানা গুঞ্জন ছড়িয়েছে। এমনকি সিনেমার প্রযোজক দাবি করেছেন, শুটিংয়ের বাইরেও জায়েদ ও সায়ন্তিকা হোটেলে অতিরিক্ত সময় কাটাতেন। ফলে তাদের দুজনের সম্পর্ক ঘিরেও আলোচনা হয়েছে।

সায়ন্তিকার সঙ্গে ভালো সম্পর্ক কিভাবে সেটাও বলেছেন এই অভিনেতা। তিনি বলেন, ‘শুটিংয়ে সায়ন্তিকার নাস্তা থেকে শুরু করে অনেক কিছুর ঠিকঠাক ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রশংসা না করে তো তাদের উপায় নেই। বাইরে থেকে একজন নায়িকা আমাদের দেশে এসেছেন, বাংলাদেশের সম্মান জড়িয়ে আছে না এখানে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *