সারাদেশ

হাইকমিশনে হামলা, জয়পুরহাটে মশাল মিছিল

ডেস্ক নিউজ: ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে জয়পুরহাটে মশাল মিছিল করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মিছিলটি শহরের আবুল কাশেম ময়দান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে এসে শেষ হয়।

পরে এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্র প্রতিনিধি হাসিবুল হক সানজিদ, কেএম সাজিন, নিয়ামুর রহমান নিবির, মইনুল হাসান রিসালাত, ক্ষেতলাল উপজেলা ছাত্রদলের সভাপতি দেওয়ান হাসান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছহরাফ ইসলাম ইমন, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মোস্তাফিজুর রহমান, জেলা ছাত্রশিবিরের সদস্য আবুল বাশার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই ভারতের একটি গোষ্ঠী নানাভাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় তারা বাংলাদেশ হাইকমিশনে আক্রমণ চালিয়েছে। এ জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এ ঘটনার জন্য অবশ্যই জবাব দিতে হবে। এর সঙ্গে জড়িত দোষীদের অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *