জাতীয়

ডেঙ্গুতে আরো ৭ জনের মৃত্যু, হাসপাতালে ৬২৯

ডেস্ক নিউজ: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে ৫০৪ জনের মৃত্যু হলো। এছাড়া একই সময়ে সারাদেশে ৬২৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১১৩ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১১১ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৯২ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩০ জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন, রংপুর বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন, সিলেট বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) এক জন রয়েছেন।

২৪ ঘণ্টায় ৮৪২ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট ৯০ হাজার ৬২২ ডেঙ্গুরোগী ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৬৮৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক দুই শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক আট শতাংশ নারী রয়েছেন।

২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *