বিনোদন

আবারও বিয়ে করলেন সিদ্ধার্থ-অদিতি

বিনোদন ডেস্ক: আবারও বিয়ে করলেন দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ সূর্যনারায়ণ ও বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দরি। প্রথম মন্দিরে বিয়ের পর এবার রাজকীয়ভাবে দ্বিতীয়বারের মতো বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করলেন এই তারকা যুগল। 

রাজস্থানের বিষাণগড়ের আলিলা ফোর্টে অদিতি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন করা হয়েছিল। দম্পতির চোখ ধাঁধানো ছবি সামনে আসতেই ভালবাসায় ভরিয়েছে অনুরাগীরা। আবেগঘন হয়ে অভিনেত্রী লিখেছেন, ‘সারাজীবনের জন্য একে অপরকে ধরে রাখার মতো ভালো আর কিছু নেই।’

বিয়ের পোশাকের জন্য বলিউডের পথে হেঁটেই সব্যসাচীর ডিজাইনার লেহঙ্গাকে বেছে নিয়েছেন ‘পদ্মাবত’র অভিনেত্রী। দ্বিতীয়বারের বিয়েতে অদিতি পরেছেন লাল রঙের ফুল হাতা লেহঙ্গা, টেনে বিনুনি করে বাঁধেন চুল।

দ্বিতীয় বিয়ের জন্য অদিতি বেছে নিয়েছেন তথাকথিত লাল রঙ। একেবারে রাজকীয় বিয়ের সাজে একে অপরের সঙ্গে ফটোশ্যুট সারেন দুজন। সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন জানিয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *