স্বাস্থ্য

ডেঙ্গুতে আরো ১১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৫৬

স্বাস্থ্য ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৫৬ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির ২০৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৭৫০ জন। আর মারা যাওয়াদের মধ্যে আটজন ঢাকার বাসিন্দা।

এদিকে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ২৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৫০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৯২ হাজার ২৬৬ জন। মারা গেছেন ১ হাজার ৫৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৮৯৮ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৪১ জন।

প্রসঙ্গত, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে মারা গেছেন ২৮১ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *