সারাদেশ

সিলেটে পাথর ব্যবসায়ীর ওপর হামলা: অভিযোগ স্থানীয় আওয়ামী লীগের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: সিলেটের পাথর ব্যবসায়ে দীর্ঘদিনের দ্বন্দের জেরে বিশিষ্ট পাথর ব্যবসায়ী সাইদুজ জামানের ওপর একটি নৃশংস হামলায় এলাকাতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। গতকাল ৩০ জুন ২০২৩ রাত আনুমানিক ৯.৩০ ঘটিকায় সালুটিকর বাজারের কাছে এই হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশের বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জনান, সাইদুজ জামান রাত সাড়ে ৯টার দিকে অফিস বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এই সময় একদল দুষ্কৃতিকারী ধারালো অস্ত্র নিয়ে তাকে ঘিরে ধরে এবং অতর্কিত হামলা চালিয়ে তার হাত, পায়ে এবং পিঠে গুরুত্বর জখম করে। তারা আরও জানান, মামলার সময় তারা পলাশকে দেখতে পান এবং তার নেতৃত্বেই গুন্ডাবাহিরা আক্রমণ করে।

এসময় স্থানীয় ব্যবসায়ী এবং পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে সাইদুজ জামান জানান, হামলার সময় পলাশকে ঘটনাস্থলে দেখতে পেয়েছেন এবং তার নেতৃত্বেই গুন্ডা বাহিনী আক্রমণ করে। গুরুতর আহত অবস্থায় সাইদুজ জামানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

মুস্তাক আহমদ পলাশ এর পাথর ব্যবসায়ে দুর্নীতি, চাঁদাবাজি, পরিবেশ এবং অবৈধ কার্যক্রম নিয়ে সমালোচনা করাতেই এ হামলা হয় বলে জানান ভোক্তভোগীর পরিবার। বিশেষ করে ২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত একটি সভায় তার প্রকাশ্য সমালোচনার পর থেকে তিনি একাধিক হুমকি পেয়ে আসছিলেন।

এই সাম্প্রতিক হামলার ঘটনা স্থানীয় ব্যবসায়ী এবং মানবাধিকার কর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারা জামান এবং তার পরিবারের সুরক্ষার জন্য স্বচ্ছ তদন্ত ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। সিলেটের এক অধিকারকর্মী বলেন, “এই হামলা দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কথা বলা কতটা ঝুঁকিপূর্ণ তা স্মরণ করিয়ে দেয়।”

এ ব্যাপারে মুস্তাক আহমদ পলাশ এর ফোন কয়েকবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। স্থানীয় পুলিশ স্টেশন এ যোগাযোগ করা হলে কর্তব্যরত কর্মকর্তা জানান, মারামারি ঘটনার কথা তারা জানতে পেরেছেন এবং তদন্ত করে পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *