আন্তর্জাতিক

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা: মৃত বেড়ে ৭০

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উড়িষ্যায় মালবাহী ট্রেনের সঙ্গে বগি লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া-চেন্নাইগামী ট্রেন ‘করমণ্ডল এক্সপ্রেস’। এতে ৭০ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার (২ জুন) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের সীমান্ত লাগোয়া উড়িষ্যার বালেশ্বর জেলায় করমণ্ডল এক্সপ্রেস ও একটি মালগাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আনুমানিক ২০০-৩৫০ যাত্রী আহত হয়েছেন এই দুর্ঘটনায়। আহতের মধ্যে বাংলাদেশেরও অনেক যাত্রী রয়েছেন।

ভারতের একাধিক গণমাধ্যম ও সূত্রের প্রাপ্ত তথ্যে এ পর্যন্ত আহতদের মধ্যে বাংলাদেশের ১৬-২১ জন যাত্রী থাকার খবর দেওয়া হচ্ছে। তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী নিহতদের মধ্যেও বাংলাদেশের যাত্রী থাকতে পারে।

করমন্ডল এক্সপ্রেস চলে হাওড়া থেকে চেন্নাই। ফলে বহু বাংলাদেশি এই ট্রেনটি ব্যবহার করে। বিশেষ করে চিকিৎসার কারণে ভেলরে যান তারা। ফলে এ ট্রেনে কোনো বাংলাদেশি আটকে আছেন কিনা বা মৃত্যু হয়েছে কিনা সেদিকে নজর রাখছে কলকাতাস্থ বাংলাদেশে ডেপুটি হাইকমিশন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক যে, মৃতের সংখ্যা ২০০ পার হয়ে যেতে পারে।

তবে ওড়িশার সংবাদমাধ্যম কনক নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর এগিয়ে এসেছেন বালাসোরের মানুষ। রক্ত দিতে হাসপাতালের সামনে লম্বা লাইন দেখা গিয়েছে। তারা রক্ত দিতে মুখিয়ে আছেন।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *