সারাদেশ

বন্দরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেররিজম ইউনিট। এ ঘটনায় এসআই এমদাদুল হক হাফসানী বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেছেন।

সোমাবার সকালে কাউন্টার টেররিজম ইউনিটের পরিদর্শক খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার সন্ধ্যায় মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিরিবিলি হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আমজাত (৩৬) সোনারগাঁও উপজেলার গিরদান থানার আফাজ উদ্দিনের ছেলে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, রোববার বিকেলে কাউন্টার টেররিজম ইউনিটের (নারায়ণগঞ্জ জেলা শাখা) সদস্যরা পুলিশের সহায়তায় বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিরিবিলি হোটেলের সামনে এক ব্যক্তিকে মোটরসাইকেলসহ সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখেন। পরে তার দিকে অগ্রসর হলে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে গ্রেফতার করে পুলিশ। পরে তার থেকে দুই হাজার ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *