অর্থনৈতিক

স্বর্ণের দাম ৭ সপ্তাহে সর্বনিম্ন

নিউজ ডেস্ক: ৭ সপ্তাহ পর স্থিতিশীল হয়েছে স্বর্ণের আন্তর্জাতিক বাজার। এর আগে, ব্যাপক কমেছে মূল্যবান এ ধাতুটির দাম। গত দুইদিনে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। সেগুলোর হারে পার্থক্য দেখা দেওয়ায় স্বর্ণের দাম কমেছে।

সিএনবিসি জানিয়েছে, ডলারের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ফলে চলতি সপ্তাহে বুলিয়ন মার্কেটে তেজ কমেছে। এতে স্বর্ণের দরপতন ঘটেছে। গত ৭ সপ্তাহের মধ্যে যা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

শুক্রবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্বর্ণের স্পট দাম বেড়েছে শূন্য দশমিক ২ শতাংশ। প্রতি আউন্সের দাম স্থির হয়েছে ১ হাজার ৯১৬ ডলার ৩১ সেন্টে। আগের কার্যদিবসে দামি ধাতুটির ব্যাপক দরপতন ঘটে। আউন্সপ্রতি দাম নিম্নমুখী হয় ২ শতাংশ।

তবে এদিন যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক স্বর্ণের সরবরাহ দামে সেরকম কোনো তারতম্য ঘটেনি। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ১ হাজার ৯১৫ ডলার ৮০ সেন্টে।

গত নভেম্বর থেকে এখন পর্যন্ত প্রতি আউন্স স্বর্ণের মূল্য ৩০০ ডলার বৃদ্ধি পেয়েছে। এতে ডলারের তেজ কমেছে।

গত বুধবার ২৫ বেসিস পয়েন্ট সুদের হার বাড়ায় ইউএস কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। পরের দিন ৫০ বেসিস পয়েন্ট সুদহার বৃদ্ধি করে ইসিবি, বিওই। মূলত এই পার্থক্যের কারণে ইউরো ও পাউন্ডের বিপরীতে শক্তিশালী হয়েছে ডলার। এতে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *