বিনোদন

একই সিনেমায় দীপিকা-ক্যাটরিনা?

বিনোদন ডেস্ক: সংকটকাল অতিক্রম করে অবশেষে সাফল্যের মুখ দেখছে বলিউড ইন্ডাস্ট্রি। শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’-এর মাধ্যমে হলমুখী হয়েছেন সিনেপ্রেমীরা। ফলে কপাল ফিরেছে সিনেমা ব্যবসায়ীদের।

যশ রাজের ‘স্পাই ইউনিভার্স’র অংশ হিসেবে শাহরুখ, সালমানের উপস্থিতি ‘পাঠান’কে  দিয়েছে অন্যমাত্রা। এরই ধারাবাহিকতায় এবার একই সিনেমায় দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফকে।

মূলত ‘পাঠান’ মুক্তির আগে সমাজমাধ্যমে সিনেমার প্রচার করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কইফ। সেই থেকে সিনেমা অনুরাগীদের প্রশ্ন, কবে পর্দায় একসঙ্গে দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনাকে।

শোনা যাচ্ছে, যশরাজ ফিল্মসের প্রযোজনাতেই রুপালি পর্দায় একসঙ্গে দেখা যেতে পারে বলিপাড়ার এই দুই জনপ্রিয় তারকাকে।

‘পাঠান’-এর সাফল্যের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সিনেমার চিত্রনাট্যকার শ্রীধর রাঘবন। তাকে প্রশ্ন করা হয়, ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে কি কখনো রুবিনা ও জোয়াকে একসঙ্গে দেখা যেতে পারে কিনা? প্রশ্নে রাঘবন বলেন, সবটাই আদিত্য চোপড়ার মাথায় রয়েছে, একটাই স্পাই ইউনিভার্সে এই ঘটনাগুলো ঘটছে এবং আদিত্যর মাথায় এই নিয়ে অনেক ভাবনা-চিন্তা রয়েছে। চিত্রনাট্যকারের এই মন্তব্যে আশাবাদী দুই অভিনেত্রীর অনুরাগীরা।

প্রসঙ্গত, প্রাক্তন প্রেমিক রণবীর কপুরকে নিয়ে দীপিকা ও ক্যাটরিনার মন কষাকষির খবর কারো অজানা নয়। এক সময় একে অন্যের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ রেখেছিলেন তারা। তবে অবশেষে আভাস পাওয়া যাচ্ছে সেই বরফ গলার। একই সঙ্গে দর্শকের মাঝে আগ্রহ বাড়ছে দুই অভিনেত্রীকে একসাথে পর্দায় দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *