রাজনীতি

সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই: শেখ পরশ

নিউজ ডেস্ক: আওয়ামী যুবলীগের  চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপি-জামায়াতের নেই।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও তাণ্ডবের প্রতিবাদে মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, বিএনপি-জামায়াতের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য রাজপথে যুবসমাজ ঐক্যবদ্ধ। তারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার অত্যন্ত প্রহরীর মতো রাজপথে থেকে সব ষড়যন্ত্র মোকাবিলা করার ক্ষমতা রাখে।

মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সমাবেশে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *