বিনোদন

৬ দিনে ৬০০ কোটি! বক্স অফিসে ‘পাঠান’ সুনামি

বিনোদন ডেস্ক: মুক্তির পর থেকে প্রতিদিন ১০০ কোটি করে আয় করছে ‘পাঠান’। রীতিমতো সুনামি চলছে বক্স অফিসে। মুক্তির ষষ্ঠ দিনে ছবিটির আয় গিয়ে দাঁড়িয়েছে ৬০০ কোটিতে! থামাথামির কোনো নামগন্ধই নেই। এভাবে চলতে থাকলে চলতি সপ্তাহ শেষে হাজার কোটির গণ্ডি পার করে ফেলবে ছবিটি।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে ভারতীয় চলচ্চিত্র সমালোচক রমেশ বালা টুইটে জানিয়েছেন, ‘পাঠান’ প্রথম ছয় দিনে বিশ্বব্যাপী ব্যবসার নিরিখে ৬০০ কোটি কামিয়ে ফেলেছে। সোমবার শুধুমাত্র ভারত থেকে ‘পাঠান’-এর আয় হয়েছে ২৫ কোটি রুপি।

প্রসঙ্গত, যশরাজের ‘স্পাই ইউনিভার্স’-এর অফিসিয়াল যাত্রা শুরু হলো শাহরুখের ‘পাঠান’ ছবির হাত ধরে। আগামীতে এই মহাবিশ্বে যুক্ত হবে সালমান খানের ‘টাইগার ৩’ ও হৃতিক রোশন অভিনীত ‘ওয়ার’-এর সিক্যুয়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *