লাইফস্টাইল

পেঁয়াজ কাটতে গেলেই চোখে পানি? জেনে নিন সমাধান

লাইফস্টাইল ডেস্: পেঁয়াজ কাটার সময় বেশিরভাগ মানুষেরই চোখে পানি চলে আসে। আপনি যদি রান্না করতে ভালোবাসেন তবে পেঁয়াজ কাটা এড়িয়ে যাওয়া কঠিন। সেইসঙ্গে পেঁয়াজ যেহতু রান্নার একটি গুরুত্বপূর্ণ উপাদান তাই এটি রেসিপি থেকে বাদ দেওয়াও যায় না। রান্না সুস্বাদু করে তুলতে পেঁয়াজ লাগবেই। তবে কিছু উপায় আছে যেগুলো অনুসরণ করলে পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসবে না। চলুন জেনে নেওয়া যাক-

রুটি বা চুইংগাম মুখে রাখুন

কাটার আগে মাইক্রোওয়েভ বা রেফ্রিজারেটরে রাখুন

চশমা পরুন

চশমা চোখে দিয়ে পেঁয়াজ কাটলে চোখে জ্বালা হয় না। তবে পেঁয়াজ কাটার সময় মুখ দিয়ে শ্বাস নিলে, এর এনজাইম আপনার চোখে পড়বে না এবং আপনার চোখ সুরক্ষিত থাকবে।

মোমবাতির সাহায্য নিন

পেঁয়াজ কাটার সময় আপনি কাছাকাছি একটি জ্বলন্ত মোমবাতিও রাখতে পারেন। পেঁয়াজের ঝাঁঝ মোমবাতির দিকে চলে যাবে এবং  চোখ জ্বালাপোড়া করবে না।

ভিনেগার ব্যবহার করুন

পেঁয়াজ কাটার সময় চোখে পানি এড়াতে সাদা ভিনেগারও ব্যবহার করা যেতে পারে। এর জন্য ভিনেগার ও লবণের সঙ্গে কিছুটা পানি মিশিয়ে নিন। পেঁয়াজের খোসা ছাড়িয়ে এর সঙ্গে মাখিয়ে নিন। কিছু সময় পরে পেঁয়াজ কাটুন, আপনার চোখে আর পানি আসবে না।

নিউজ এইটিন অবলম্বনে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *