বিনোদনলাইফস্টাইল

হারিয়ে গেছে তাদের আসল নাম

শোবিজে নাম বদল নতুন কিছু না। বলিউড থেকে ঢালিউড- অনেকেই করেছেন নাম বদল। সে নামেই প্রতিষ্ঠিত হয়েছেন অনেকে। পর্দার নামের কারণে হারিয়ে গেছে অনেকের আসল নাম।

চলুন দেখে নেওয়া যাক, পর্দার নামের কারণে আসল নাম হারিয়ে গেছে যাদের-

সালমান খান: পারিবারিক নাম আব্দুর রশিদ সেলিম সালমান খান। বলিউড ভাইজান, সাল্লু ভাই নামেও ডাকা হয় তাকে। বিখ্যাত চিত্রনাট্যকার সেলিম খানের ছেলে সালমান খান। পর্দায় পা রাখার আগে নামের প্রথম অংশ ফেলে দেন। রাখেন শুধু সালমান খান।

অক্ষয় কুমার: নব্বই দশকের অ্যাকশন হিরো অক্ষয় কুমারের পারিবারিক নাম রাজীব হরি ওম ভাটিয়া। তার নাম বদলেরর কারণটা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন: বলিউডে গুঞ্জন: আবারও অন্তঃসত্ত্বা আলিয়া!

টাইগার শ্রফ: জ্যাকি শ্রফের ছেলে টাইগার শ্রফের আসল নাম জয় হেমন্ত শ্রফ। নিজের নাম বদলের কারণ ভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি নিজেই জানিয়েছিলেন। বলেছিলেন, ছোটবেলায় কেউ তাদের বাসায় এলে তাকে কামড়ে দিতেন, নখ দিয়ে আঁচড় দিতেন হেমন্ত। তারপর বাবা-মা তাকে ‘টাইগার’ বলে ডাকা শুরু করেন। এরপর জয় হেমন্ত শ্রফ থেকে টাইগার শ্রফ বনে যান এ অভিনেতা।

শিল্পা শেঠি: শুনলে অবাক হবেন, এ অভিনেত্রীর আসল নাম অশ্বিনী শেঠি। লাইট-ক্যামেরার দুনিয়ায় পা রাখার আগে বদলে ফেলা হয় তার নাম। মূলত মায়ের পরামর্শেই অশ্বিনী শেঠি থেকে শিল্পা শেঠি বনে যান। অভিনেত্রীর মা মনে করতেন, অশ্বিনীর চেয়ে শিল্পা নামটিই তার সৌভাগ্য বয়ে আনবে।

আরও পড়ুন: বিরাট, আনুশকার দেহরক্ষীর বেতন জানলে চমকে উঠবেন

কিয়ারা আদভানি: কিয়ারার আসল নাম আলিয়া আদভানি। লাইট-ক্যামেরার সামনে প্রথম দাঁড়ান ৮ মাস বয়সে। মায়ের কোলে থেকেই বিজ্ঞাপনের মডেল হয়েছিলেন। কিন্তু বিপত্তি বাড়ে যখন বড় পর্দায় পা রাখেন। ততদিনে নিজের নাম করে ফেলেছেন মহেশ ভাটের মেয়ে আলিয়া ভাট। তাই বাধ্য হয়ে নাম বদল করে হয়ে যান কিয়ারা আদভানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *