অপরাধ

বাড়ি ভাংচুর এর অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদরের বেতকা এলাকার স্থায়ী বাসিন্দা জনাব মো: বায়েজিদ হোসেন এর বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগের ক্ষমতাসীন নেতা কাউন্সিলর মো: আতিকুর রহমান মোর্শেদ এর বিরুদ্ধে। গত মঙ্গলবার (০২ জুন, ২০২০ইং) রাত- আনুমানিক ১০.৩০ মিনিটে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের আঘাতে বায়েজিদ হোসেন গুরুতর আহত হন। তারা বাড়ির আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুট করে। এসময় তারা বায়েজিদ হোসেন এর মেয়ে সানিয়া আক্তার এশা’কে উঠিয়ে নেয়ার চেষ্টা করে।

এ ব্যাপারে বায়েজিদ হোসেন এর স্ত্রী ইরানী বেগম জানান, মোর্শেদ এর ব্যাপারে থানায় জিডি করায় এবং পূর্বশত্রুতার জের ধরেই তারা এ হামলা চালায়। তিনি আরো জানান, তার ছেলে পারভেজ মেহেদী প্রান্ত মোর্শেদের নির্যাতনের শিকার এবং তার ভয়ে তার ছেলে দেশে আসতে পারছে না।

এ ব্যাপারে জনাব মোর্শেদের মুঠো ফোনে ফোন দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করা হলে অফিসার জানান, বিষয়টি তদন্ত করে পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *