খেলাধুলা

শ্বাসরূদ্ধকর জয়ে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ালো ভারত

খেলা ডেস্ক: লক্ষ্য মাত্র ১০০ রানের। টি-টোয়েন্টিতে এই লক্ষ্য দেখলে যে কেউ বলবে, এ আর এমনকি! কিন্তু যারা খেলা দেখেছেন, তারা বুঝছেন কতটা হাড্ডাহাড্ডি লড়াই হলো ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যকার এই ম্যাচে।

মাত্র ৯৯ রানের পুঁজিতেই অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেছিলো প্রায় কিউইরা। শেষ চয় এসেছে ভারতের। ৬ উইকেটের ব্যবধানে জিতলেও খেলা গড়িয়েছেন একেবারে শেষ ওভার পর্যন্ত। শুধু তাই নয়, মাত্র এক বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছেছে হার্দিক পান্ডিয়ার দল।

 

ভারতের জয়ের মূল নায়ক ছিলেন সুর্যকুমার যাদব। ৩১ বল খেলে মাত্র ২৬ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তিনি। শেষ ওভারের পঞ্চম বলে বাউন্ডারিটি যদি সুর্যকুমার মারতে না পারতেন, তাহলে হয়তো ভারতকে হারতেও হতো।

 

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬ রান। হার্দিক পান্ডিয়া এবং সুর্যকুমারের মত টি-টোয়েন্টির সেরা দুই ব্যাটার উইকেটে তখন। কিন্তু বোলার ব্লেয়ার টিকনার পুরো চেপে ধরেন এই দুই ব্যাটারকে। প্রথম চারবল থেকে মাত্র ৩ রান নিতে সক্ষম হয় পান্ডিয়া এবং সুর্য। শেষ পর্যন্ত পঞ্চম বলে বাউন্ডারিটা মেরে ভারতের জয় নিশ্চিত করেন তিনি। পুরো ওই একটিমাত্র বাউন্ডারিই মারেন সুর্যকুমার।

১০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর শুভমান গিল ৯ বলে ১১, ইশান কিশান ৩২ বলে ১৯, রাহুল ত্রিপাথি ১৮ বলে ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৯ বলে ১০ রান করে আউট হয়ে যান। ৩১ বলে ২৬ রানে সুর্যকুমার এবং ২০ বলে ১৫ রান নিয়ে অপরাজিত থাকেন হার্দিক পান্ডিয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *