সাগরে মাছ ধরতে গিয়ে জেলে নিখোঁজ
ডেস্ক নিউজ: কক্সবাজারের টেকনাফের সাগরে নৌকা নিয়ে মাছ ধরতে গিয়ে হেলাল উদ্দিন (২৭) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ জেলে হেলাল উদ্দিন টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ ওয়ার্ডের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন নৌকার মালিক এনাম উল্লাহ।
টেকনাফ সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার আবদুল মান্নান বলেন, সাগরে মাছ ধরতে গিয়ে হেলাল উদ্দিন নামে এক জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ড ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
